1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের গৌরীপুরে গবরা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নাটোরের লালপুরের গৌরীপুরে গবরা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………………..

নাটোরের লালপুরে গৌরীপুরে আব্দুল আজিজ গবরা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২৪শে আগস্ট-২৩)লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ২৬ জন শিক্ষার্থীকে মোট এক লাখ ৪ হাজার ৭ শত টাকা শিক্ষা সহায়তা বৃত্তি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ গবরার সন্তান (সমাজকল্যাণ মন্ত্রনালয়ের যুগ্মসচিব)সৈয়দ মেহদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব)সৈয়দ মোস্তাক হাসান বিপুল, নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীমা সুলতানা, প্রাণিসম্পদ বিভাগের সাবেক উপপরিচালক তফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, সমাজসেবা কর্মকর্তা মোতালেব সরকার প্রমুখ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়,প্রতিবছর শিক্ষা বৃত্তি প্রদান ছাড়াও এই কলেজে ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ১০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।২০২২ সালের ১৩ আগস্ট ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুল আজিজ থেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন চালু করা হয়েছে। যার মাধ্যমে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিনামূল্যে ও সাধারণ মানুষ অত্যন্ত কম খরচে সেবা নিচ্ছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট