1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলোআপ: নাটোরের লালপুরে ছুরিকাঘাতে নাজমুলের মৃত্যুর ঘটনায় আটক ১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ফলোআপ: নাটোরের লালপুরে ছুরিকাঘাতে নাজমুলের মৃত্যুর ঘটনায় আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন(লালপুর)নাটোর…………………………………………..

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর মনসা মন্দিরে শ্রী শ্রী মনসা দেবীর পূজা উৎসব অনুষ্ঠানে মোটরসাইকেল গ্যারেজ করা কে কেন্দ্র করে শনিবার(১৯শে আগষ্ট-২৩) রাত ৮ টার দিকে নান্দরায়পুর গ্রামের আজিজের ছেলে নাজমুল(২৬) ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় একই এলাকার আবু নাশের এর ছেলে (৩০)কে আটক করেছে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, নাজমুল নিহতের ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের হওয়ার পরে মনোয়ার(৩০)নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি সকল আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।

উল্লেখ্য যে, নাজমুল তার মোটরসাইকেল নিয়ে পূজা অনুষ্ঠানে যাওয়ার জন্য ঐ এলাকার জিয়ার মোটর সাইকেল গ্যারেজের সামনে যায়।এ সময় গ্যারেজের কর্মচারীরা নাজমুলকে মোটর সাইকেল গ্যারেজ করতে বলে।এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।এ সময় গ্যারেজ মালিক জিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন নাজমুলের সাথে তর্ক শুরু করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে আঘাত করে।এতে নাজমুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে নাজমুলের আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক জিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট