1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় নিখোঁজের চার দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর মান্দায় নিখোঁজের চার দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি …………………………………………

নওগাঁর মান্দায় নিখোঁজের চারদিন পর ব্যাটারি চালিত অটোরিকশার চালক গোলাম রাব্বানীর (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার সাগরইল বাজার সংলগ্ন গুনদইল খাড়ির ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত গোলাম রাব্বানী মান্দা উপজেলার গশেনপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর (বিলবাড়িয়া) গ্রামের আক্কাস আলীর ছেলে। গত সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার অটোরিকশারও হদিস নেই।

ঘটনায় নিহত গোলাম রাব্বানীর বাবা আক্কাস আলী সরকার বাদি হয়ে বৃহস্পতিবার রাতে মান্দা থানায় মামলা করেন। মামলায় উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা নাহিদ হোসেন ও তুহিন ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় গুনদইল খাড়ি থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনেরা লাশটি গোলাম রাব্বানীর বলে শনাক্ত করে। সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুর্গাপুর গ্রামের আবদুস সাত্তার মিস্ত্রি, উত্তর শ্রীরামপুর গ্রামের নার্গিস বেগম ও মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের আংগুর বেগমকে আটক করা হয়েছে।

উল্লেখ্য গত সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে গোলাম রাব্বানী ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। ওই দুপুর ২টার পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় জিগাতলা বাজারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার সকাল ১০টা ২ মিনিটে নিখোঁজ রাব্বানী তার অটোরিকশায় একই এলাকার নাহিদ ও তুহিনকে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিল। বুধবার বিকেলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি সংগ্রহের সংবাদ ছড়িয়ে পড়ার পর নাহিদ ও তুহিন গা ঢাকা দেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট