1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দায় অটোচার্জারের চালক ৪ দিন থেকে নিখোঁজ, আটক ৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা, নওগাঁ……………………………………………………

নওগাঁর মান্দায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যাটারি চালিত আটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫)। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তার মিস্ত্রি (৫৫), উত্তর শ্রীরামপুর গ্রামের নার্গিস বেগম (৬০) ও সায়েরা বিবি (৫০) এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের আংগুর বেগম (৫৫)।

নিখোঁজ গোলাম রাব্বানীর বাবা আক্কাস আলী জানান, গত সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ছেলে গোলাম রাব্বানী খাওয়া দাওয়া করে ভাড়া মারার উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে ছেলে রাব্বানী নিখোঁজ রয়েছে। ওইদিন দুপুর ২টার পর থেকে তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়।

আক্কাস আলী আরও বলেন, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুজেঁও ছেলে রাব্বানীর কোনো হদিস মিলছে না। ঘটনায় গত মঙ্গলবার মান্দা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

নিখোঁজ রাব্বানীর প্রতিবেশী বেলাল হোসেন বলেন, স্থানীয় জিগাতলা বাজারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার সকাল ১০টা ২ মিনিটে নিখোঁজ রাব্বানী তার অটোরিকশায় একই এলাকার নাহিদ ও তুহিনকে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিল। বুধবার বিকেলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি সংগ্রহের সংবাদ ছড়িয়ে পড়ার পর নাহিদ ও তুহিন গা ঢাকা দেয়।

এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক মেহেদী মাসুদ বলেন, নিখোঁজ রাব্বানীর স্বজন ও এলাকাবাসি সন্দেহভাজন হিসেবে তিন নারীসহ চারজনকে আটক করে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট