1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর বদলগাছীতে শোক দিবসের র‍্যালীতে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষে আহত ১ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

নওগাঁর বদলগাছীতে শোক দিবসের র‍্যালীতে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষে আহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো মিঠু হাসান, বদলগাছী, নওগাঁ………………………………………………

নওগাঁর বদলগাছী উপজেলা  ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষে  একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৫ আগষ্ট ) দুপুর ১২ টায়  বদলগাছী ডাকবাংলোর ভিতরে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ সুত্রে জানা যায় যে, ১৫ আগষ্ট সকাল দশটায় উপজেলা ডাকবাংলো থেকে একটি র‍্যালী বের হয়। প্রথমে র‍্যালীতে সিনিয়র জুনিয়র কোন গ্রুপ সামনে থাকবে কোন গ্রুপ পিছনে থাকবে এই বিষয় নিয়ে আধাইপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো মারুফ হোসেনের সাথে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো শামীমের হোসেনের ধাক্কাধাক্কি হয়।

পরে দুপুর ১২ টায় ডাকবাংলোর ভিতরে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম কে চেয়ার তুলে মাথায় আঘাত করেন আধাইপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মারুফ হোসেন, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. বনি, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো বাপ্পি এবং জুয়েল। এতে ঘটনাস্থলেই শামীম আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো সুমন হোসেন বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি র‍্যালীর সামনে ছিলাম। সেখানে অনেক কর্মী ছিলো, ধাক্কাধাক্কি হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত, তাদের শনাক্ত করে সাংঘটনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো মিজানুর রহমান কিশোর বলেন, ছাত্রলীগের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। একজন আহত হয়েছে,আমরা তার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি। আঘাত গুরুতর না।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোন পক্ষের অভিযোগ পাইনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট