1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটের নয়া উপাচার্য হলেন চুয়েটের অধ্যাপক জাহাঙ্গীর আলম - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রুয়েটের নয়া উপাচার্য হলেন চুয়েটের অধ্যাপক জাহাঙ্গীর আলম

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম……………………………………………………..

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে রুয়েটের ভাইস চ্যান্সেলর পদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেয়া হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগম সাক্ষরিত পরিপাত্রে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, পুরকৌশল বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো ।

 

রুয়েট সূত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ের শেষ দিকে নিয়মিত উপাচার্য রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়। পরে ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে রুয়েটের জ্যেষ্ঠ অধ্যাপক ও অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন সাজ্জাদ হোসেনকে উপাচার্যের দৈনন্দিন কার্যসম্পাদনের দায়িত্ব পালন করতে বলা হয়।

 

তবে চলতি বছর ২৮ মে পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। তাঁকে নিয়োগের সময় শিক্ষকদের পদোন্নতির ক্ষমতা দেওয়া হয়নি, এই কারণ জানিয়ে তিনি পদত্যাগ করেন। এর পর থেকে একাডেমিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ বন্ধ হয়ে যায়। গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৭ সিরিজের (২০১৭ সালের) শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে আন্দোলন করেন। পরে বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। ২ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার রুটিন দেওয়া হবে বলে শিক্ষকেরা আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

 

এরই মধ্যে ১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক নিয়ামুল বারিকে একাডেমিক কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিভাগীয় প্রধান না থাকায় সব বিভাগের সঙ্গে পরীক্ষায় বসতে পারছিলেন না দুই বিভাগের শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের একটি বিভাগ আবার আন্দোলনে নামেন। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন বলেন, নিয়মিত উপাচার্য যোগদান করলেই রুয়েটের অচলাবস্থা দূর হয়ে যাবে। দ্রুতই তিনি এখানে যোগদান করবেন। নিয়মিত উপাচার্য নিয়োগ দেয় রুয়েটের সবাই খুশি হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট