1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ১জন আহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মোহনপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ১জন আহত

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম,  নিজস্ব প্রতিবেদক…………………………….

 

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সাথে পিকআপ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার সইপাড়া চার মাথার মোড়ের পাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় পিকআপ চালক বগুড়া জেলার কাহালু উপজেলার পালসা গ্রামের বেলাল হোসেনের ছেলে সুজন মিয়া গুরুত্বর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

 

এ ঘটনার সাথে সাথে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, মোহনপুর উপজেলার কেশরহাটের দিক হতে সবজি বোঝায় একটি ট্রাক বৃষ্টির মধ্য দিয়ে রাজশাহীর দিকে যাওয়ার সময় বিপরীত রাজশাহীর দিক হতে খালি পিকআপ সইপাড়া মোড়ের কাছে পৌঁছালে মুখোমুখির সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পিকআপ চালক কে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। পরে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সড়কে পড়ে থাকা গাড়ি দুইটি সরানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট