1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

নওগাঁর মান্দায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা ( নওগাঁ) প্রতিনিধি………………………….

 

নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশে মাঠের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়। লাশের গায়ে হাফ চেকসার্ট ও পরনে চেক লুঙ্গি ছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট