1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

গাজীপুর জেলার কালীগঞ্জের মোক্তারপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার…………………………………….

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১০ই আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ কামাল হোসেন।

 

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগিফরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং এসআই সাইফুল ইসলাম এবং মোক্তারপুর ইউপি বিট ইনচার্জ এস আই রেজাউল করিম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও কালীগঞ্জ সার্কেল উখিং মে।

 

এসময় তিনি বলেন, আপনাদের জন্য পুলিশের দরজা সব সময় খোলা থাকবে, এছাড়াও বিনামূল্যে সরকারি সেবা পেতে ৯৯৯ ফোন দিবেন। উক্ত নাম্বারে ফোন দিলে কোন টাকা লাগে, তাছাড়া এখানে যদি ফোন দিয়ে আপনি বলেন যে আপনার পরিচয় গোপন রাখতে সেটাও করা হয়। এজন্য আপনার আশ-পাশের যে কোন প্রকার দুর্ঘটনা, অপরাধ, মাদক সহ যেকোনো ধরনের তথ্য দিতে পারেন।

 

তাছাড়া এখানে থানার ওসি এবং আপনাদের বিট পুলিশিং কর্মকর্তা এস আই রেজাউল করিমের মোবাইল নাম্বার রেখে দিবেন। যে কোন সময় আপনাদের সমস্যার কথা বলবেন। কোন কারণে যদি মনে হয় আমরা আপনাদের যথার্থ সেবা দিতে না পারি, তাহলে অবশ্যই আমাদের এসপি স্যারের সাথে দেখা করে আপনাদের কথা বলতে পারেন। এসপি স্যার দিনের মধ্যে একটা সময় রাখেন আপনাদের সাথে কথা বলার জন্য।

 

তিনি আরো বলেন মাদক, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সমাজের নীতিবাচক দিক গুলো পরিহার করে ইতিবাচক ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করে অভিভাবকসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ সাব্বির রহমান। আরোও বক্তব্য রাখেন মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শামসুজ্জামান, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, ইউপি সদস্য শেখ মোঃ শামসুল আলম, মোক্তারপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খন্দকার শামীম আহমেদ, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল।

 

বিট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউনিয়ন পরিষদ এর সদস্য জাহাঙ্গীর ফরাজী সহ সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সর্বস্তরের লোকজন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট