1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ কানসাট ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ কানসাট ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি……………………………………………………….

 

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসায় আলিম ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলিম ১ম বর্ষের শিক্ষার্থী সিফাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ হাফিজুর রহমান।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল- মাদ্রাসা প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল- মাদ্রাসা ও কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।

 

এসময় আরও বক্তব্য রাখেন উপধ্যক্ষ মাঃ মতিউর রহমান, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট