1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু -পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………

 

পত্নীতলায় রাজশাহী কারিতাস অঞ্চলের আয়োজনে বুধবার বিকেলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে উপজেলার শামবাটি এলাকায় বর্ণাঢ্য র্্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কারিতাস রাজশাহী অঞ্চল পত্নীতলার কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় ও পত্নীতলা কৃষ্ণবল্লব মিশনের পালপু রোহিত মিঃ পাত্রাস হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেমব্রম।

 

অনুষ্ঠানে বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, পত্নীতলা পেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা উপজেলা আদিবাসী ফোরামের পারগানা প্রধান মিঃ লুইস হেমব্রম, উপজেলা আদিবাসী নেতা সূধীর তির্কী।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দানিয়েল বিশ্বাস, পালপুরোহিদ- শামবাটি মিশন, কার্তিক মিনজ, অসীম ক্রজ, রেন্সি রুথ হাসদা, জিল্লুর রহমান, আদিবাসী নেতা যতিন পাহান সহ উপজেলার কৃষ্ণপুর, আকবরপুর, ও পত্নীতলা ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ, ছেলে মেয়ে ,সূধীজন প্রমুখ। পরে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতিতে নাচ ও গান পরিবেশন করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট