1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা

খুলনায় দুই দিনব্যাপী প্রযুক্তিভিত্তিক কৃষি প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে…………………………..

খুলনায় আজ ২৮ শে জুলাই শুক্রবার ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।

 

দৌলতপুরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে নতুন যোগদানকৃত উপসহকারী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে ২০৩০ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে সকলকে দায়িত্বশীল হতে হবে।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. নুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। এছাড়া এ সময় ছিলেন, সিসিএপি প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মণি, আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম, প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান মজুমদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট