1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………………….

রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান।

 

বুধবার নগর ভবন হতে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে ঘোষপাড়া মোড় হয়ে ফায়ার সার্ভিস মোড় হয়ে কাজিহাটা হয়ে কোর্ট অক্টয় মোড় হড়ে কোর্ট স্টেশন মোড় হয়ে লিলি হল মোড় হয়ে সিটিহাট হয়ে আমচত্বর হয়ে শালবাগান বাজার, স্টেডিয়াম ভাঙ্গরিপট্টি হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায়  দণ্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় ০৩টি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন,২০০৯ এর ৯২(৭) ধারায় ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, রাজশাহী সিটি কর্পোরেশনের মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, ম্যাজিস্ট্রেট শাখার বেঞ্চ সহকারী হাবিবুর রহমান, মনিটরিং শাখার শরিফুল ইসলাম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট