1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করলেন এমপি এনামুল - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

রাজশাহীর বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করলেন এমপি এনামুল

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………………

রাজশাহীর বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ, ২০২৩-২৪ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও অন্যান্য উপকরণ সহ আমন ধানের বীজ (উফশী) ও সার এবং আমন ধান (হাইব্রিড) বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষি প্রনোদনার উদ্বোধন করেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, সোনাডাঙ্গার চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগী কৃষকরা।

 

প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ৫শ ৫০ জন কৃষকের মাঝে উফশী জাতের রোপা আমন ধানের ৫ কেজি করে ধান প্রত্যেক কৃষককে ও ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি সার বিতরণ করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৩৩০ জন কৃষককে ১ কেজি করে পিঁয়াজের বীজ এবং একই পরিমান সার প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট