1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের অর্জন শতভাগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের অর্জন শতভাগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………….

রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ কার্যক্রমে প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিকের স্বাস্থ্য বিভাগ প্রেরিত তথ্য মতে, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গত ১৮ জুন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮৯৫১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬৪৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮৯১০ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

 

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হয়। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রেখে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮৯৫১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬৪৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮৯১০ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। প্রাপ্ত ফলাফলে ৬-১১ মাস বয়সী শতকরা ৯৯.৫৩ এবং ১২-৫৯ মাস বয়সী শতকরা ৯৯.৬১। যা লক্ষ্যমাত্রায় প্রায় শতভাগ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট