1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর বাগমারায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীর বাগমারায় প্রতিষ্ঠানের প্রধান ও কম্পিউটার শিক্ষকদের নিয়ে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের সহায়তায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

 

হাট-গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সহকারী পরিচালক (প্রশাসন) তৌফিক এরফান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, একাডেমিক সুপারভাইজার ড. মুহাঃ আব্দুল মুমীত, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলু, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, চেউখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল আলী খরাদী প্রমুখ।

 

দিন ব্যাপী কর্মশালায় উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কম্পিউটার শিক্ষা অংশ নেয়। কর্মশালায় শিক্ষার গুণগতমান বৃদ্ধিকরণ, স্কুল ও মাদ্রাসা উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ব্যবস্থাপনা ও সক্ষমতা শক্তিশালীকরণসহ শিক্ষার মান উন্নয়ন বিষয় তথ্য উপস্থাপন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট