1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ’র গোমস্তাপুরে সফল কৃষকের মাঝে পুরুস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ’র গোমস্তাপুরে সফল কৃষকের মাঝে পুরুস্কার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

 

রবিবার (৪ জুন) দুপুর ১২ টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  ড. পলাশ সরকারে সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাজশাহী অঞ্চল, রাজশাহীর মোঃ শামছুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আতিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শামীম ইকবাল,  তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ মাসুদ আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) চাঁপাইনবাবগঞ্জ মোসাঃ রহিমা খাতুন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বুলবুল আহমেদ,  ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী ও গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার প্রমূখ।

 

উক্ত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর তিন উপজেলার প্রায় শতাধিক সফল তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকারী কৃষক-কৃষাণী অংশ নেন।

 

এতে সফল তেল জাতীয় ফসলের উৎপাদন কারী কৃষক ও কৃষাণী মধ্যে থেকে ৫ জন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষককে পুরস্কৃত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট