1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

ইউনিয়ন পর্যায়ে নারীদের রাজনৈতিক প্রশিক্ষণের দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………….

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ইউনিয়ন পর্যায়ে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী নগরীর এক মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে অংশ নেয়া অপরাজিতা নারীরা এ দাবি জানান।

 

‘অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প, রাজশাহী’ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিমা বেগম। বক্তব্য দেনÑ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার ড. আইনাল হক, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন। এ সময় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জনকণ্ঠের ব্যুরো প্রধান মামুনুর রশীদ, ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, দৈনিক সংবাদের রাজশাহীর স্টাফ রিপোর্টার সুব্রত দাসসহ অন্যান্য সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

 

পরে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে সাংবাদিকদের লিখিত মতামত ও সুপারিশসমূহ সকলের সামনে তুলে ধরেন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের রাজশাহী প্রতিনিধি মুঞ্জুয়ারা খাতুন ও ভোরের কাগজের রিপোর্টার আমানুল্লাহ আমান। মাঠপর্যায়ের তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করেন প্রকল্পটির পিসি মোর্শেদ আলম, ডিপিডি সাইফুল ইসলাম ও এএনজি শাহীনা লাইজু প্রমুখ। সভায় বক্তারা বলেন, নারীদের পিছিয়ে পড়তে রাজনৈতিক কোন্দল অনেকাংশে দায়ী। নারীদের এগিয়ে নিতে সমসাময়িক শিক্ষা দিতে হবে। তাদের জন্য তৈরি করতে হবে নিরাপদ পরিবেশ। নারীদের দাবি-দাওয়া নিয়ে তাদেরই এগিয়ে আসতে হবে। সভায় অংশ নেয়া নারীরাও তাদের সংগ্রামের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট