1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষন মহড়া - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষন মহড়া

  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি…………………………………….

নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বেলা ১১ টায় থানা চত্বরে বিভিন্ন সময়ে আকস্মিক অগ্নিকান্ডে বিচলিত না হয়ে কিভাবে সহজেই আগুন নেভানো যায়, সে বিষয়ে কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

এ সময় প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার মোঃ ছয়ফুল ইসলাম ও লিডার শফিউল ইসলাম।

 

অগ্নি নির্বাপন কৌশলগত প্রশিক্ষণে অংশ নেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল গনি, সাব ইন্সপেক্টর আব্দুল মমিন, মাসুদ রানা, মোকারম হোসেনসহ সকল ফোর্সসহ গৃহিনী নাসিমা পারভীন প্রমুখ।

 

জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপ‚র্ণ স্থানে এই অগ্নি নির্বাপন মহড়া পরিচালিত হয়ে থাকে বলে সাব অফিসার ছয়ফুল ইসলাম জানান। এই কার্যক্রম কে আরও বেগবান করতে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে গ্রাম পর্যায়েও এই মহড়া পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট