1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নির্বাচনের ফল প্রত্যাখান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নির্বাচনের ফল প্রত্যাখান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ…………………………………

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন সবুজ ব্যবসায়িক স্মার্ট প্যানেলের ১৭ জন প্রার্থী। রোববার বিকাল ৪টার দিকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সবুজ ব্যবসায়িক স্মার্ট প্যানেল।

 

অভিযোগে বলা হয়, ফলাফল ঘোষণার পর নির্বাচনে কারচুপি, জাতীয় পরিচয়পত্র ও লাইসেন্স ছাড়াই ভুয়া ভোটার দিয়ে একতরফা ভোট প্রদান করা হয়েছে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি। এমনকি ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে। সবুজ ব্যবসায়ী স্মার্ট প্যানেল থেকে প্রজাপতি প্রতীকের প্রার্থী মেসার্স মানিক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী যুবরাজ আলম মানিক বলেন, নির্বাচনের একটি মৌলিক বিষয় হলো ভোট প্রদানের পর হাতের আঙুলে রংয়ের চিহ্ন দেয়া। কিন্তু ভোট প্রদানের পরেও অনেক ভোটারের আঙুলে চিহ্ন দেয়া হয়নি। এমনকি আমাদের এজেন্টদের ভেতরে মোবাইল রাখতে দেয়া হয়নি। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বীদের এজেন্টরা ভেতরে মোবাইল নিয়ে ছিল।

 

একই প্যানেল থেকে আনারস প্রতীকের আরেক প্রার্থী ও মেসার্স জোহরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূর আমিন জানান, নির্বাচনে ভোটারের ছবি, লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই গণহারে ভুয়া ভোট প্রদান করা হয়েছে। ফলে এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

 

এ বিষয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, নির্বাচনে ১৭ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এদের মধ্য থেকেই সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ নির্বাচন করা হবে। নিয়ম অনুযায়ী তিনদিনের মধ্যে কোন অভিযোগ থাকলে আপিল করতে পারবেন। রোববার বিকাল তিনটা পর্যন্ত নির্বাচন নিয়ে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, শনিবার রাতে কাজী শাহাবুদ্দীন-মাওলানা মামুনুর রশীদ প্যানেলের ১৫ জন ও সবুজ ব্যবসায়ী স্মার্ট প্যানেলের দুজনকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ড।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট