1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাঁপাইনবাবগঞ্জ/ শিবগঞ্জ প্রতিনিধি…………………………………………….

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকে যাওয়ার বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি প্রাইভেট সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে জেলার নাচোলের স্বপ্নপল্লী যাচ্ছিল। আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা চালকসহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত হয় প্রায় ১০ জন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের বর্তমানে সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে এবং কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান জানান, এক সঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সকল চিকিৎসক ও স্টাফরা এক সাথে কাজ করছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, শিক্ষার্থীদের বহনকারী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট