1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নওগাঁর পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা (নওগাঁ) প্রতিনিধি………………………………………………

নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও সালমা আক্তার।

 

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভ্পাতি আহমাদুল হক শাহ্, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ইউএনও সালমা আক্তারের নেতৃত্বে এবং ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশ গ্রহণে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অপরদিকে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট