1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর শ্রমিকদলের নতুন কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………….
নওগাঁর ধামইরহাটে সদ্যঘোষিত জাতীয়তাবাদি শ্রমিকদলের ধামইরহাট উপজেলা ও পৌর শাখার কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন প্রকৃত ও পদবঞ্চিত শ্রমিকদলের সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ। ১৮ অক্টোবর বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে ভ্যান অটোভ্যান শ্রমিকদের নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন শেষে দুপুর ১২ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদি শ্রমিকদলের সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে। এ সময় তিনি আওয়ামী রাজনীতিতে সম্পৃক্তদের নিয়ে ঘোষিত শ্রমিকদলের কমিটি বাতিল করে কারানির্যাতিত শ্রমিকদলের ত্যাগীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি নির্বাচনের দাবী জানান এবং ।

 

এ সময় উপজেলা বিএনপি নেতা হানজালা, মহিলাদল নেত্রী শাহিনা ইয়াসমিন, উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মেহেবুব হোসেন, সহ-সভাপতি সেকেন্দার হোসেন, রেজাউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও পৌর কমিটির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক আবু হোসেন, সহ সভাপতি জহুরুল ইসলাম ধোলাই, নজরুল হোসেন, সাবেক সাংগঠনিক জয়নাল আবেদীন, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক মিঠুন হোসেনসহ ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট