1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের জমিনপুর সীমান্তে ফের বিজিবির ডেরা'তে ৩১ মোবাইল জব্দ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

শিবগঞ্জের জমিনপুর সীমান্তে ফের বিজিবির ডেরা’তে ৩১ মোবাইল জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মডেলের ৩১টি মোবাইল উদ্ধার করা হয়েছে । ৫৯ বিজিবির অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ দল কর্তৃ ‍ক মোবাইল গুলো আটক করেন।

৫৯ বেটালিয়ন সদর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৯ বেটালিয়নের অধিনায়কের দেয়া তথ্য ও দিক নির্দেশনায় অদ্য ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৯’২০ টায় তেলকুপি বিওপির নায়েক মোঃ শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে । এ সময় সীমান্তের মেইন পিলার ১৮০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে মালিকবিহীন ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাই মোবাইল ফোনগুলো কাষ্টমস এ জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

উদ্ধার অভিযানের বিষয়ে, ৫৯ বিজিবি- মহানন্দা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, (বিজিবিএম) সত্যতা নিশ্চিত করেছেন।। এদিকে বিজিবির একটি সুত্রে জানায়, অভিযানকারী দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোবাইল পাচারকারীরা পালিয়ে যাইতে পারে । তবে মোবাইল পাচারকারীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে । তথ্য পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য এর আগেও সীমান্ত ঘেষা জমিনপুর এলাকাতে বিজিবির ডেরায়, একাধীক অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোনসহ আসামী আটক হয় ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট