1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৪ প্রার্থী - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৪ প্রার্থী

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৫৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………….

ভোলাহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে ১৫ এপ্রিল সোমবার উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আল আমিন, বিএনপি উপজেলা শাখার আহবায়ক মোঃ বাবর আলী বিশ্বাস, বিএনপির অন্য গ্রুপের আহবায়ক ইয়াজদানি জর্জ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। ভাইস চেয়ারম্যান (পুরুষ) ভোলাহাট সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নতুন প্রজন্মের নেতা মোঃ হুসেন আলী, উপজেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারি কায়সার আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মোঃ লোকমান আলী।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদি বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোসাঃ শাহনাজ খাতুন, বিএনপি নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ রেখা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ভোলাহাট উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মোঃ শাজাহান মানিক জানান, শেষ দিন পর্যন্ত তিনটি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, মনোনয়নপত্র বাছায় হবে ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোট গ্রহন হবে ৮ মে। উল্লেখ্য, ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২’শত ২৯ জন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট