1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎ রূপসায় ক্বেরাত সম্মেলনে হাফেজদের পাগড়ী প্রদান ইসলামী বই বিতরণ ও দোয়া অনুষ্ঠিত সবার মুখে একই কথা সকল দল দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ—অধ্যাপক আবু তালেব মন্ডল ঘুষ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব রূপসায় তুচ্ছ ঘটনায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক  বাঘায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক ধানের শীষে ভোটের আহ্বান: কানসাটে বিএনপির নির্বাচনী জনসভা

বাজারের ঘাটতি মেটাতে ভারতের আমদানি করা আলু মজুদ হচ্ছে রাজশাহীর হিমাগারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি……………………………………………………..

আলুর উর্ধ্বগতির মূল্য নিয়ন্ত্রণে ভারত থেকে আসা আমাদানি করা আলু রাজশাহীর হিমাগারে মজুত করছে শ্রমিকরা। এসময় বস্তা পরিবর্তন করে দেশীয় আলুর সাথে ভারতীয় আলু হিমাগারে রাখা হচ্ছে। বাজারের ঘাটতি মেটানোর জন্য এ কাজ করা হচ্ছে বলে জানাগছে।

রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার ৩৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গত বছর হয়েছিল ৩৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। গত বছর রাজশাহীতে ১০ লাখ টন আলু উৎপাদিত হয়েছিল। এবারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ টন। কম আলু উৎপাদন হওয়ার কারণে রাজশাহীর বেশ কিছু হিমাগারের চার ভাগের এক ভাগ ক্যাপাসিটি (সংরক্ষণের সক্ষমতা) খালি রয়েছে। ভারত থেকে আমদানি করা আলু সেখানে মজুত করা হচ্ছে।

জেলার পবা উপজেলার বায়া এলাকার হিমালয় হিমাগারের সামনে শেডের সবটা জুড়ে প্লাস্টিকের লাল বস্তায় ভরা ভারতীয় আলু। আলুর বস্তার গায়ে লাগানো লেবেলে ভারতের বর্ধমানের ঠিকানা লেখা রয়েছে। আকারে বড় ঘিয়ে রঙের এই আলু শ্রমিকেরা ভারতীয় বস্তা বদল করে দেশীয় পাটের বস্তায় ভরছেন। বস্তা ভরার কাজ তদারক করছিলেন হিমাগারের ব্যবস্থাপক হারুণ-অর-রশিদ।

আমদানি করা আলু মজুত করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজশাহীতে এবার আলুর উৎপাদন কম হয়েছে। অক্টোবরের শেষের বৃষ্টির কারণে আলু ছোট হয়েছিল। তাদের হিমাগারের এক-চতুর্থাংশ খালি রয়েছে।

উল্লেখ্য,ভারত থেকে আমদানির পরও কমছে না আলুর দাম। রাজশাহীর ৩৬টি হিমাগারে এখনো আলু মজুত আছে প্রায় সাড়ে ৭ লাখ বস্তা। হিমাগারগুলোতে বিপুল পরিমাণ আলু মজুত থাকলেও ব্যবসায়ীরা তা বিক্রি করছিলেন না। অসাধু সিন্ডিকেটের কারণে আলুর দাম বাড়তে থাকে। তিন মাস আগেও প্রতিকেজি আলু বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৪০ টাকায়। গত সপ্তাহে তা বেড়ে হয় ৬০ টাকা কেজি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট