1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি'র সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ

রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি’র সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি…………………………………………..

আজ বৃহস্পতিবার ২১শে মার্চ ২০২৪ দুপুর সাড়ে ১২ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানে রাজশাহী বিভাগীয় বিআরটিএ অফিসের আয়োজনে ‍রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম । সভায় আরএমপি’র কমিশনার বলেন, ঈদে যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। এসময় যাত্রীদের ভ্রমণ যাতে নিরাপদ হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও রাজশাহীতে যাত্রী ও পণ্য পরিবহণে সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, এ.এস.এম কামরুল হাসান, উপ-পরিচালক (ইঞ্জিন), বিআরটিএ, রাজশাহী, সঞ্জয় কুমার মহন্ত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরডিএ, ড. এএইচএম কামরুজ্জামান সরকার, প্রফেসর, পুরকৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মো: শাহজামাল হক, সহকারী পরিচালক (ইঞ্জিন), বিআরটিএ, রাজশাহী সার্কেলসহ আরএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহীস্থ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট