1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইনসহ মোর্তজাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইনসহ মোর্তজাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা……………………………………………………

আজ ৩০ ডিসেম্বর শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ২ কেজি হেরোইন উদ্ধারসহ  মোঃ মোর্তজা আলী (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত মোর্তজা আলী, পিতা-মৃত সাইদুর রহমান, সাং- চর দেবীনগর (ইব্রাহিম মন্ডলের টোল), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর (ইব্রাহিম মন্ডলের টোল) গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ মোর্তজা আলী (২৮), পিতা-মৃত সাইদুর রহমান এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এর একটি বড় চালান পাচারের জন্য ক্ষণিকের জন্য মজুদ করে রেখেছে এবং উক্ত মাদকের চালান রাতেই পাচার হবে। এরই প্রেক্ষিতে ঘটনাস্থল মাদক ব্যাবসায়ী মোঃ মোর্তজা আলী (২৮), এর বসত বাড়ীতে পৌছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ১ জন রাতের আধারে পালিয়ে যায় এবং অপর জন বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম তাকে হাতে নাতে আটক করে।

আটককৃত ব্যক্তিকে হেরোইনের চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল দীর্ঘ সময় আটককৃত ব্যক্তির বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষে সানসেটের উপরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অজ্ঞাত স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ইতিপূর্বে মাদকের আরো কয়েকটি চালান পাচার করেছিল বলে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট