1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারণে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারণে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১২ ডিসেম্বর ২০২৩……………….

ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নগর ভবন হতে মহিলা কলেজ হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ও বিপদজনকভাবে ঝুলন্ত ডিসের ও ইন্টারনেটের তার অপসারণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং স্থানীয় বিভিন্ন  দৈনিক পত্রিকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে তারের জঞ্জাল দ্রুত সময়ে অপসারণে বিজ্ঞপ্তি দিয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘এতদ্বারা রাজশাহী মহানগরীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লার অলি-গলিতে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তার ঝুলে আছে, অনেক স্থানে অতিরিক্ত তার কণ্ডুলী আকারে এবং কোথাও কোথায়ও পাখির বাসার মতো হয়ে আছে।

যত্রতত্র এইসব তারের জঞ্জালের কারণে পরিচ্ছন্ন ও সুন্দর রাজশাহী মহানগরীর সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। এমতাবস্থায় এইসব তারের জঞ্জাল দ্রুত সময়ে নিজ দায়িত্বে অপসারণ এবং আধুনিক ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ইন্টারনেট সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। দ্রুত তারের জঞ্জাল অপসারণ না করা হলে সিটি কর্পোরেশন কর্তৃক সেগুলো অপসারণ করা হবে এবং জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট