1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

নওগাঁর ধামইরহাটে কুষ্ঠরোগ ও শারীরিক প্রতিবন্ধীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………….

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুষ্ঠরোগ ও শারীরিক প্রতিবন্ধীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান, ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম-পিপিএম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মেডিকেল অফিসার আবু মাসউদ আনসারী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রিপন রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, ডেমিয়েন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর এস এম আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএলসিএ মো. আবুল হোসেন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ। মত বিনিময় সভায় কুষ্ঠ রোগে আক্রান্তদের পরিবারে ও আক্রান্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও সমবায় অধিদপ্তর কুষ্ঠু রোগীদের সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ‘কুষ্ঠ একটি মৃদ্যু সংক্রামক একটি প্রাচীন রোগ। যা সঠিক চিকিৎসায় সম্পুর্ণ ভাল হয়, কিন্তু দেরীতে রোগ নির্নয় ও বিলম্বিত চিকিৎসার কারণে অনেক সময় কুষ্ঠরোগে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় এবং রোগির হাতে, পায়ে, চোখে বিকলাঙ্গতা দেখা হয়, ফলে কর্মক্ষতা হারিয়ে সমাজে অবহেতিল জীবন যাপন করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট