1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মৌলভীবাজার থেকে জঙ্গি সন্দেহে আটক হয়েছেন সাতক্ষীরার একই পরিবারের তিনজন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

মৌলভীবাজার থেকে জঙ্গি সন্দেহে আটক হয়েছেন সাতক্ষীরার একই পরিবারের তিনজন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জহর হাসান সাগর,  তালা, সাতক্ষীরা থেকে…………………………………….

 

জঙ্গি সন্দেহে মৌলভীবাজার থেকে পুলিশ আটক করেছে সাতক্ষীরার একই পরিবারের তিনজন। আটককৃতরা হলো শরিফুল ইসলাম, তার স্ত্রী আমেনা বেগম ও কন্যা হাবিবা। গত ২৫ জুলাই বাড়ি থেকে এক সঙ্গে বের হন তারা। এরপর থেকে ছিলেন যোগাযোগ বিচ্চিন্ন। শনিবার (১২ আগষ্ট) দুপুরে তালার খলিলগর ইউনিয়নের দক্ষিণ নলতা এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে ছোট্ট একটি দোকান শরিফুলের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দোকানটিতে সাইকেল মিস্ত্রীর কাজ করতো সে। পাশেই মোড়লপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম। বাড়িতে গিয়ে দেখা যায়, বসতঘরটি তালাবদ্ধ।

 

পরিবারের বাকি সদস্যরা জানিয়েছে, গত ২৫ জুলাই স্ত্রী আমেনা বেগম, মেয়ে হাবিবাকে নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় শরিফুল ইসলাম। এরপর থেকেই মোবাইল বন্ধ। যোগাযোগ হয়নি কারো সঙ্গেই। শরিফুলের বড় ভাই নজরুল মোড়ল জানান, আমরা গরীব মানুষ। শরিফুল সাইকেল মিস্ত্রীর কাজ করে সংসার চালায়। কখনো খারাপ কোন কাজের সঙ্গে জড়িত হয়েছে এমন কোন খবর এলাকার মানুষ দিতে পারবে না। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন। একই কথা বলেন পরিবারটির বাকি সদস্যরাও। কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নে নজরুল মোড়ল বলেন, জাকের পার্টি করে শরিফুল। প্রতি বছর ওরশ শরীফেও যায়। মাঝেমধ্যে আমি যায় সেখানে। এটা কোন রাজনৈতিক দল না। জঙ্গি সদস্য হয়েছে এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। শুনে অবাক হচ্ছি। পরিবারের বাকি সদস্যরাও হতভম্ব হয়ে পড়েছেন জঙ্গি সন্দেহে আটকের খবর শুনে।

 

পরিবারের সদস্যরা জানায়, দুই বছর আগে জঙ্গি সন্দেহে সিরাজগঞ্জ থেকে আটক হন শরিফুলের মেয়ে জামাই শান্ত। বর্তমানে সে কারাগারে। তাকে আদালত থেকে জামিনে মুক্ত করতে সিরাজগঞ্জে যাচ্ছে বলে বাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বের হয়েছিলেন শরিফুল। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, এনিয়ে এখনই কোন মন্তব্য করতে চাই না। তবে আমরা পরিবারটির বিষয়ে খোঁজখবর নিচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট