1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
১০১ রানের সূচনার পর ১৪৩ রানে অলআউট বাংলাদেশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

১০১ রানের সূচনার পর ১৪৩ রানে অলআউট বাংলাদেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর স্পোর্টস ডেস্ক : দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকারের ৬৮ বলে ১০১ রানের দারুন সূচনার পর সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ধ্বসে ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৪২ রানের ব্যবধানে  ১০ উইকেট হারায় টাইগাররা। তানজিদ ৫২ ও সৌম্য ৪১ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় স্বাগতিক বাংলাদেশ। ওপেনার তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে টাইগাররা। এ সময় তানজিদ ২৭ বলে ৪০ এবং সৌম্য সরকারের রান ছিল  ৯ বলে ৬ ।

নবম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ৩৪ বল খেলা তানজিদ। অর্ধশতকের পর ব্যক্তিগত ৫১ রানে ক্যাচ দিয়ে জীবন পান তিনি। কিন্তু আরও মাত্র ১ রান যোগ করে ১২তম ওভারের দ্বিতীয় বলে পেসার লুক জঙ্গির বলে আউট হন ৭টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৫২ রান করা তানজিদ।
উদ্বোধনী জুটিতে তানজিদ-সৌম্য ৬৮ বলে ১০১ রান করেন।  টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী জুটিতে তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তমবার শতরানের জুটি গড়লো বাংলাদেশ।

তানজিদকে ফেরানোর ওভারেই সৌম্যকে সাজঘরে ফেরত পাঠান জঙ্গি। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪১ রান করেন প্রথমবার সিরিজে খেলতে নামা সৌম্য।

দলীয় ১০৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সৌম্য ফেরার পর ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। তিন নম্বরে তাওহিদ হৃদয়কে ১২ রানে আউট করেন জিম্বাবুয়ের অধিনায়ক স্পিনার সিকান্দার রাজা। টাইগার দলনেতা নাজমুল হোসেন শান্তকে ২ ও সাকিব আল হাসান ১ রানে বোল্ড করেন স্পিনার ব্রায়ান বেনেট।

জিম্বাবুয়ের দুই স্পিনারের পর উইকেট শিকারের মাতেন তিন পেসার রিচার্ড এনগারাভা, জঙ্গি ও ব্লেসিং মুজারাবানি। জাকের আলি ও তানজিম হাসানকে ৬ রানেই থামিয়ে দেন এনগারাভা। ২ রান করে জঙ্গির তৃতীয় শিকার হন রিশাদ হোসেন। রানের খাতা খোলার আগেই রান আউট হন তাসকিন আহমেদ। শেষ ব্যাটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে ৩ রানে শিকার করে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন মুজারাবানি।

দুই ওপেনারের ১০১ রানের দুর্দান্ত সূচনার পর ২শ রানের স্বপ্নই দেখেছিলো বাংলাদেশ। কিন্তু ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩ রানে অলআউট হলো টাইগাররা।  দুই ওপেনার বাদে বাংলাদেশের শেষ নয় ব্যাটারের আটজনই দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। জিম্বাবুয়ে জঙ্গি ৩টি, বেনেট ও এনগারাভা ২টি করে উইকেট নেন।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট