1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, অটোরিক্সা ও চার্জার রিক্সার নবায়নে রাসিকের বিশেষ সুবিধা ঘোষণা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, অটোরিক্সা ও চার্জার রিক্সার নবায়নে রাসিকের বিশেষ সুবিধা ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………

হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, অটোরিক্সা ও চার্জার রিক্সার নবায়নে বিশেষ সুবিধা ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হোল্ডিং ট্যাক্সের উপর ১০% রিবেট সুবিধা, হাল ট্রেড লাইসেন্সের উপর ১৫% সারচার্জ বিহীন নবায়ন সুবিধা এবং অটোরিক্সা ও চার্জার রিক্সার ২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থ বছরে যারা নবায়ন করেন নাই, সেই সকল মালিকগণকে আগামী ৩০ সেপ্টেম্বর-২০২২ এর মধ্যে বকেয়াসহ হাল পরিশোধ করে উক্ত সুযোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করে চার্জার রিক্সা ও অটোরিক্সার চালকগণকে গাড়ী চালানোর জন্য অনুরোধ করা হলো। সিটি কর্পোরেশন পরিচালনায় সকলের সহযোগিতা আমাদের কাম্য।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট