1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হাজারো প্রতিবন্ধকতা জয় করে সফল চেয়ারম্যান সোহেল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

হাজারো প্রতিবন্ধকতা জয় করে সফল চেয়ারম্যান সোহেল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলিফ হোসেন, তানোর……………………………………………………………….

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক, তরুণ নেতৃত্বের আইডল এবং দেওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল হাজারো প্রতিবন্ধকতা জয় করে জননন্দিত জনপ্রতিনিধি ও সমাজ সেবক হয়ে উঠেছেন।

জানা গেছে, স্বপ্নের সাফল্যের পথে পা বাড়ালেই আসতে থাকে হাজারো প্রতিবন্ধকতা। যারা এসব প্রতিবন্ধকতা বাধা-বিপত্তি জয় করে এগিয়ে যায় কেবল তারাই সফল হয়। এমনই  একজন সফল ইউপি চেয়ারম্যান, সমাজ সেবক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী বেলাল উদ্দিন সোহেল। তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে দেওপাড়ার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তিনি তার রাজনৈতিক দুরদর্শিতা, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা, নিরলস পরিশ্রম ও প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার স্মার্ট  বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে  অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার ইউনিয়নে (ইউপি) রেকর্ড পরিমাণ ভোটে নৌকা বিজয়ী হবে বলে তিনি জানান। ইউপি চেয়ারম্যান সোহেল  সকলের সহযোগিতা পাচ্ছেন এবং  আগামিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন। ইতিমধ্যে চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি জেলার সর্বত্র সম্মানিত হচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর পরই সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সহযোগিতায় উল্লেখযোগ্য উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সর্ব মহলে প্রশংসার বার্তা ছড়িয়েছে। এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ এবং একই সঙ্গে দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ব্যক্তি জীবনে বিলাস এবং প্রচার বিমুখ, অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তার মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। কাজ করছেন নৌকার জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ-আপদে সবার আগে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং সর্বসাধারণের নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

দেওপাড়া ইউনিয়নের জনপ্রিয় এই চেয়ারম্যান। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করেছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সঙ্গে সফলভাবে সম্পন্ন করেছেন যা এখনো চলমান আছে। আগামিতে চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল তার মেধা, সততা ও কর্মদক্ষতা দিয়ে ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে দেওপাড়া  ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা এই ইউনিয়নবাসীর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট