1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

হরিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাওয়ের হরিপুরে আমগাঁও জামুন ভুসলোটি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ১৭ জুন মঙ্গলবার স্হানীয় ও পারিবারিক সুত্রে জানা যায় আমগাঁও ইউনিয়নের ভুসলোটি গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে রামিম (৮)বেলা ১২:৩০টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনা স্হলে মারা যায়।

ঘটনা সুত্রে জানা যায় মৃত্যু রামিম হোসেন নিজ ঘরের বিছানায় শুয়ে থাকা অবস্থায় মোবাইল চার্জার দিয়ে মোবাইল চার্জ করার সময় চার্জার পিন মুখে এবং হাতে বিদ্যুৎ শর্ট লেগে থাকা অবস্থায়,শিশুরটির বড় ভাই দেখে চিৎকার করলে গ্রামের লোকজন এর সহযোগিতায় তার বড় ভাই সহ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে ও শিশুটি ঘটনা স্থলে মারা যায়।

এই বিষয়ে মৃত্যু রামিম হোসেনের পিতা মোঃ জাকির হোসেন বলেন, আমি বাইরে ছিলাম ঘরে এসে দেখি আমার ছেলে বিছানায় শুয়ে আছে মুখে বিদ্যুৎ শর্টের দাগ দেখতে পাই, আমার বড় ছেলে ও স্হানীয় লোকজন সহ তাকে বাঁচানোর চেষ্টা করেলেও আমার ছোট সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে পরিবারটিতে শোকের মাতম বইছে।

উক্ত ঘটনার বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হবিবুর রহমান চৌধুরী শিশুটির বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ঘটনাটির সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট