
পবা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়নে অত্যন্ত উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল হাজারো দর্শকের উপচে পড়া ভিড় ও তালি। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা রূপ নেয় এক আনন্দমেলায়।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সেলিম রেজা মাসুম। ম্যাচ চলাকালীন তিনি খেলা উপভোগ করেন এবং পরবর্তীতে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন।
তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার গুরুত্ব তুলে ধরে এডভোকেট সেলিম রেজা মাসুম বলেন:
“খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠন সম্ভব। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন আয়োজন যুবসমাজকে আরও ইতিবাচক পথে অনুপ্রাণিত করবে।”
টুর্নামেন্টের সমাপনী আয়োজনে স্থানীয় সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। জমকালো পুরস্কার বিতরণের মধ্য দিয়েই শেষ হয় এই ফুটবল আয়োজন।#