1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন ১২ দফা দাবিতে তৃতীয় দিনের মাথায় সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন ১২ দফা দাবিতে তৃতীয় দিনের মাথায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠিঃ নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে “স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন, নলছিটি” ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতার একযোগে অবস্থান কর্মসূচি পালন করছে। গত ৬ অক্টোবর (সোমবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচির ৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত তৃতীয় দিন চলছে। শুরুতে দশ দফা দাবি থাকলেও জনতার প্রত্যাশায় আন্দোলনটি এখন ১২ দফায় রূপ নিয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় নলছিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, প্রায় দুই লক্ষ মানুষের চিকিৎসা দায়িত্বে থাকা ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অচলাবস্থা এবং পরিষেবায় গাফিলতির কারণে এলাকাবাসীর অসন্তোষ চরমে উঠেছে।

আন্দোলনকারীরা জানান, গত তিন দিনে তাদের দাবি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন এবং ঝালকাঠি জেলার সিভিল সার্জনের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। কর্মকর্তারা বেশ কয়েকটি দাবি বাস্তবায়নের মৌখিক আশ্বাস দিলেও আন্দোলনকারীরা লিখিত রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— ১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব শূন্যপদে এমবিবিএস চিকিৎসক দ্রুত পদায়ন। ২. অপারেশন থিয়েটার চালু ও সপ্তাহে অন্তত তিন দিন সিজারিয়ান সেকশন পরিচালনা। ৩. বিকল আলট্রাসনোগ্রাম মেশিন মেরামত বা নতুন মেশিন বরাদ্দ প্রদান। ৪. পুরনো মডেলের পরিবর্তে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন। ৫. রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা চালু ও ডেঙ্গু, টাইফয়েড, লিপিড প্রোফাইলসহ পূর্ণাঙ্গ প্যাথলজি টেস্ট চালু। ৬. রক্তের ক্লাব অনুমোদন ও হাসপাতালের রুম বরাদ্দ প্রদান। ৭. লোডশেডিং মোকাবেলায় বিকল্প বিদ্যুৎ বা সোলার পাওয়ার সিস্টেম স্থাপন। ৮. অচল পানির ফিল্টার সচল করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা। ৯. নার্স ও ল্যাব টেকনোলজিস্টের শূন্যপদ দ্রুত পূরণ। ১০. হাসপাতালের জন্য প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। ১১. হাসপাতালের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা। ১২. সব দাবি বাস্তবায়নের জন্য লিখিত রূপরেখা ও সময়সূচি প্রকাশ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা নলছিটির দুই লক্ষ মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষায় মাঠে নেমেছি। মৌখিক প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।” তারা আরও বলেন, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা এবং সংবাদ প্রচার আন্দোলনকে আরও বেগবান করেছে। সবার এ সহায়তা অব্যহত রাখাতে সকলের প্রতি আহবান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট