1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্বতন্ত্র প্রার্থী মাহীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

স্বতন্ত্র প্রার্থী মাহীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধি………………………………………………………………

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অন্যদিকে সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া বইছে মুখরুচোক নানা গুঞ্জন।

স্থানীয়রা জানান, ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার  গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাহী তার দলবল নিয়ে নৌকার বিপক্ষে  ভোট চেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি তাকে নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে এদিন অনেকেই তার কাছে জানতে চাইলে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তবে কোন সদোত্তর না দিয়ে কৌশলে সটকে পড়েন।

গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরআষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় আচরণ বিধি লঙ্ঘন করে ব্যাপক লোকজনের সমাগম করে ভোট চাইছেন। তিনি আরও বলেন, আইন সবার জন্য সবান, কেউ প্রচার করবে আর কেউ করতে পারবেন না তা হতে পারে না। টানা তিন তিনবারের এমপি ও আওয়ামী লীগ দলীয়  প্রার্থী ওমর ফারুক চৌধুরী এলাকার লোকজনের সঙ্গে শুধু কুশল বিনিময় করতেন তাতেই তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এলাকায় যাচ্ছেন না।

এসব অভিযোগ অস্বীকার করে  চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমি চরআষাড়িয়াদহ ইউনিয়নে এসেছি এটা সত্য, আমাকে এই ইউনিয়নের মানুষ কোনদিন দেখেনি তাই তাদের সাথে দেখা সাক্ষাৎ ও দোয়া নিতে এসেছি। তবে কোন আচরণ বিধি লঙ্ঘন করিনি। আমার তো প্রতীকই নেই তাহলে ভোট চাইবো কিভাবে। আমি এই এলাকার সন্তান সবাই আমাকে দেখবে চিনবে এবং আমি দোয়া চাইবো এটাইতো স্বাভাবিক ব্যাপার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট