1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্ত্রীকে যৌন পপ্লীতে বিক্রির চেষ্টা মামলায় গ্রেফতার ১ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ!

স্ত্রীকে যৌন পপ্লীতে বিক্রির চেষ্টা মামলায় গ্রেফতার ১

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………..

নাটোরের লালপুর থেকে সরকারি চাকরিজীবী পরিচয়ে মানবপাচার, ধর্ষণ ও প্রতারণার মামলায় চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গা থানার হারদী গ্রামের আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন (৪৫)নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার(২১ ডিসেম্বর-২৩)দিবাগত রাতে নাটোরের লালপুর উপজেলার হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‍্যাব-৫,সিপিসি-২ নাটোর এর সদস্যরা।

গ্রেফতার কৃত শাহারিয়ার নাফিজ ইমন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে বলে জানা গেছে। শুক্রবার (২২ ডিসেম্বর-২৩) সকালে র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে সাংবাদকর্মীদের মাঝে জানান,আসামি আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন তার পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী পরিচয়ে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে একাধিকবার ধর্ষণ ও পরবর্তীতে প্রতারণামূলক নাটক সাজিয়ে বিয়ে করেন।

এরপর ভিকটিমকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টা করেন। পরবর্তীতে ভিকটিমের মা বিষয়টি জানতে পেরে বাদী হয়ে রাজবাড়ীর পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচারের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকে আসামি আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন আত্মগোপনে চলে যান। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র দেন। এর প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল,৫টি সিমকার্ড এবং নগদ ৮ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট