1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী জাহাজসহ ক্রুদের মুক্তি দিয়েছে - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী জাহাজসহ ক্রুদের মুক্তি দিয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর ২৩ ক্রু সদস্যকে ৩২ দিন জিম্মি রাখার পর ছেড়ে দিয়েছে। জাহাজটির মালিক কেএসআরএম কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত একথা জানিয়েছেন।
তিনি সর্বশেষ অগ্রগতির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জলদস্যুদের সাথে আলোচনা সফলভাবে শেষ হওয়ার পর জাহাজ ও ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বোর্ডে থাকা ২৩ জন ক্রু নিরাপদে আছেন এবং তাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা সকলেই সুস্থ্য আছেন।
১২ মার্চ সোমালি জলদস্যুদের একটি দল কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশী পতাকাবাহী জাহাজটি হাইজ্যাক করে। এ সময় জাহাজটি মোজাম্বিকের মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াতে কয়লা নিয়ে যাচ্ছিল।
জলদুস্যরা জাহাজটিকে ছেড়ে দেয়ার পর এটি কার্গো খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাত বন্দরের পথে রওয়ানা দেয়।
এক সপ্তাহের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরে পৌঁছাতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট