1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

সোনামসজিদ স্থলবন্দরে চাল আমদানিতে ধীরগতি, বাজারে দামে ঊর্ধ্বমুখী 

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চলতি বছরে চাল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ৪০ হাজার ৭৭৩ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। গত মাসে এই পরিমাণ ছিল ২৭ হাজার ৮৭৬ মেট্রিক টন, কিন্তু চলতি মাসে তা এক-তৃতীয়াংশেরও বেশি কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৯ হাজার ৯০০ মেট্রিক টনে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, চাল আমদানির এই ধীরগতির মূল কারণ হলো ভারতের রপ্তানি নীতিতে অনিশ্চয়তা, চাল আমদানির গতি কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে সরাসরি। গত এক সপ্তাহে বিভিন্ন জাতের চালের দাম বেড়েছে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব ইতিমধ্যে খুচরা বাজারেও পড়তে শুরু করেছে, যা ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

এদিকে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। গত ২২ অক্টোবর সরকার আরও এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে, যা দ্রুত কার্যকর হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

সোনামসজিদ স্থলবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরের শুরু থেকেই নতুন অনুমতিপ্রাপ্ত আমদানিকারকদের চাল আসতে শুরু করবে। এতে বাজারে চালের সরবরাহ স্বাভাবিক হয়ে দামের ঊর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট