1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.0055555557, 0.0055555557); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 118.7896; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে যৌতুকের দাবি পুরণ না হওয়ায় গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার প্রতিবাদে ও দ্রুত সামীদেরগ্রেপ্তার করে আইমের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে সোনামসজিদের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Open photo
এতে বক্তব্য রাখেন, নিহতের বাবা আলমগীর কবির, মা রুনা বেগম, চাচী মেরিনা বেগম, দাদি আজেনুর বেগম, সাদিকুল ইসলাম, ছোট বোন সুরাইয়া খাতুন ও ছাত্র আন্দোলনকারী মোত্তাসিন আলীসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, সুমাইয়া হত্যার ৬৫ দিন পার হলেও পুলিশ এখনো কোন আসামিকে গ্রেপ্তার করেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে পরিবারকে। তারা আরো বলেন, থানা পুলিশের সাথে আসামিদের গোপনে যোগসাজশের কারণেই তারা ইচ্ছেকৃতভাবে আসামি ধরছেনা। যদি আগামী এক সপ্তাহের মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা ছাত্র-জনতা, নিহতের পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় কঠোরতম আন্দোলনের ঘোষণা দেন।
Open photo
মামলার তদন্তকারী কর্মকর্তা বেদার উদ্দিন তাদের সব অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার একাধিকবার তদন্ত হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য বারবার অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, পুলিশের কোন গুড়িমসি নেই। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অধিকতর তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট