1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাষ্টার মশাই স্বরণে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাষ্টার মশাই স্বরণে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাষ্টার মশাই, প্রয়াত সহকারি অধ্যাপক নুরুল ইসলাম (অবঃ) এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(০৫-১০-২০২৫) বিকাল সাড়ে ৪ টায় মরহুমের সরেরহাট গ্রামের বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা-দোয়া মাহফিলের আয়োজন করেন তার পরিবার। ২০২৩ সালের ৫ অক্টোবর শিক্ষক দিবসের দিনে সকাল ৮টা ২০ মিনিটে ৮৫ বছর বয়সে মৃত্যুবরন করেন গুনি শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম(অবঃ)।

আলোচনা সভায় নুরুল ইসলামের স্নৃতিচারণ করে বক্তারা বলেন,যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য,দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। অনেকেই জানতেন ইংরেজির একজন পন্ডিত হিসেবে। কাছ থেকে দেখা মানুষগুলোর এমন সত্যকে অস্বীকার করার সুযোগ নেই। যার সাধারন জীবন অনুপ্রাণিত করে ছাত্র থেকে পাড়া গাঁয়ের শ্রেণী পেশার মানুষকে। নিজ গ্রামের বাড়ি থেকে ৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে আসা যাওয়া করতেন,পেশাগত জীবনের শিক্ষা প্রতিষ্ঠান বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা কলেজে। ডিগ্রী থেকে অনার্সে উন্নতিকরণ কলেজটি বর্তমানে সরকারি করণ করা হয়েছে।

ফেরদৌস আরিফ পিন্টুর সঞ্চালনায়,মরহুমের স্নৃতিচারণ করে বক্তব্য রাখেন- অধ্যক্ষ (অরপ্রাপ্ত) আব্দুস সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক নজরুল ইসলাম তোফা, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রয়াত শিক্ষকের বন্ধু সেনা সদস্য (অবঃ) শফিউর রহমান, মরহুমের ছেলে-নাট্যকর,নির্মাতা শিমুল সরকার প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাওঃ মামুন হোসেন। উপস্থিত ছিলেন ছিলেন-সহকারি অধ্যাপক আকবর হোসেন,শিক্ষক সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম(স্বপন), প্রভাষক আব্দুল হানিফ মিয়াসহ শিক্ষক,সাংবাদিক সুধিজন ।

পারিবারিক সুত্রে জানা যায়, বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা সরকারি কলেজটি, সরকারি করণের আগে ১৯৭৮ সালে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে অবসরগ্রহণ করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট