1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

সেনা সদস্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি গাইবান্ধায় 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সেনা সদস্য রুহুল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের সকল আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সংগঠন ও ফুলছড়ির সর্বস্তরের বিক্ষুব্ধ জনগণ যৌথ আয়োজনে এ মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করা হয়।

এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার অ্যাড. আইয়ুব আলী প্রধান, শাহাদত হোনে মাজু, সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার আমিুনল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, অব: সার্জেন্ট জামিল আহমেদ, আনোয়ার হোসেন, মো. আবু তাহের, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর অফিসার এনামুল হক, ফুলছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা, রুহুল আমিনের হত্যাকাণ্ডে সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুহুল আমিন গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারী রুহুল আমিন মারা যান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট