1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

কয়রা, খুলনা প্রতিনিধি………………………………………………………….

সুন্দরবনের কোবাদক স্টেশনের বনরক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকা হরিণ ধরার ফাঁদ, অবৈধ কাঁকড়া উদ্ধার করা হয়েছে।

জানা গেছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে আড়পাঙ্গাশীয় নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের জহুরুল হক সরদার (৫০), আঃ রহমান সরদার (২৬) ও নুর আলম গাজী (৩০)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট