1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ফের বাড়তে শুরু করেছে - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ফের বাড়তে শুরু করেছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। গত ১৮ ঘন্টায় পানি ৪ সে.মিটার বেড়ে বিপদসীমার ৩৭ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফের পানি বাড়ায় ভাঙ্গন কবলিত ও বানভাসীদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জেলার ৫ উপজেলার ৩৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্দী রয়েছে। কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন ঠান্ডু জানান, পানি বাড়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। একদিকে বন্যা, অপরদিকে তীব্র ভাঙ্গন। দুই দুর্যোগ মাথায় নিয়ে এলাকাবাসী দুর্বিসহ জীবনযাপন করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গত ১৮ ঘন্টায় সিরাজগঞ্জে পয়েন্টে যমুনার পানি ৪ সেমি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘন্টায় পানি ক্রমে আরো বাড়তে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট