1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক বিপুল পরিমাণ হেরোইনসহ গ্ৰেপ্তার ১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক বিপুল পরিমাণ হেরোইনসহ গ্ৰেপ্তার ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি………………………………………………………………..

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৪ মার্চ ২০২৪ তারিখ সময় ভোর-০৫.১৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে  ১হাজার ৭শ’৮০ গ্রাম হেরোইন, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি উদ্ধার করেছে এবং আসামী  মোঃ মিশু শেখ (২১), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-চরভূবনপাড়া (আষাড়িয়াদহ), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে প্রকাশ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউপিস্থ চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ মিশু শেখ (২১), পিতা-মোঃ হাবিবুর রহমান এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিষয়টি জানামাত্রই র‌্যাবের গোয়েন্দা দল উল্লিখিত স্থানে মাদক ব্যবসায়ী মোঃ মিশু শেখ (২১) এর বসত বাড়িতে নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে অতি গোপনীয়তার সাথে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং অপর ০১ জন পিছনের ছোট গেইট খুলে পশ্চিম দিকে রাতের আধারে ভুট্টা ক্ষেতের ভিতরে দ্রুত গতিতে দৌড়ে সীমান্তবর্তী এলাকার দিকে চলে যায়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী স্বীকার করে যে, তার বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে। পরবর্তীতে উক্ত আসামীর টিনসেড বসতবাড়ীর দক্ষিণাংশে অবস্থিত খড়ের স্তূপের নীচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট