1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

সিদ্ধিরগঞ্জের কোরবানীর পশুর হাট পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো: হাসিনুজ্জামান বলেছেন, সিদ্ধিরগঞ্জে যে কয়টি হাট বসেছে আজ আমরা সবগুলো হাট পরিদর্শণ করেছি। পরিদর্শন করে আইনশৃঙ্খলার অবস্থা এবং লোকাল কমিউনিটির সুবিধা-অসুবিধা সম্পর্কে জানলাম। আমাদের পক্ষ থেকে যে সব নির্দেশনাগুলো ইজারাদার যারা আছেন তার পাশাপাশি ওনাদের সেচ্ছাসেবক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে দিকনির্দেশনা দিয়েছি। আমাদের যত নাম্বার রয়েছে তাদের জন্য খোলা থাকবে। যে কোন ইস্যুতে, যে কোন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যদি তাদের কোন সহযোগিতা দরকার হয় তাহলে তা বাস্তবায়ন করার জন্য ৪টি মোবাইল পেট্রোল টিম রেখেছি, যারা গাড়ীতে করে সব সময় হাটগুলোর নিরাপত্তার বিষয়টি দেখবে। পাশাপাশি আমাদের রিজার্ভ ফোর্স থাকবে। যারা কোন ধরণের সিচুয়েশন হলে মোবাইল পার্টি মোটরসাইকেল বা গাড়িতে করে মুভমেন্ট করবে এবং যে ধরণের আইনগত সহায়তা দরকার তা প্রয়োগ করবে।

আজ ৩ তারিখ থেকে প্রত্যেকটি হাটে আমাদের ফোর্স থাকবে, অফিসার্স ফোর্স থাকবে। যে কোন আইনগত বিষয়ে দরকার হলে আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি। আমরা নারায়ণগঞ্জবাসী সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এবং সদরে যারা রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ কোন ধরণের বাজার কেন্দ্রীক বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলার অবনতি দেখলে আমাদের জানাবেন।

সোমবার (২ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআইখোলা বালুর মাঠের অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহীনূর আলম বেপারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই সতর্ক থাকবেন, অপরিচিত কারো দেয়া কোন কিছু আপনারা খাবেন না। টাকা পয়সা নিয়ে লেকের পাড়ে ঘুরবেন না, প্রয়োজনে ব্যাংকে জমা অথবা হাটের ইজারাদারের নিকট গচ্ছিত রাখবেন। এছাড়া বিক্রির সময় যাচাই করে টাকা নিবেন। আপনাদের সেবায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সব সময় প্রস্তুত। যে কোন মুহুর্তে, যে কোন সময় প্রয়োজন হলে আমাকে জানাবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিআইখোলা বালুর মাঠ অস্থায়ী কোরবানীর পশুর হাটের ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রওশন আলী , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ইজারাদার মো: ইউসুফ খান ও মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, জয়নাল আবেদীন, মফিজুল হক, অলিউল্লাহ হাওলাদার, আফজাল হোসেনসহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট