1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

সিত্রাংয়ের আঘাতে উপকূলে ক্ষয়ক্ষতি ব্যপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়া রাজ………………………………………..

বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার সন্ধ্যানাগাদ ভোলা ও পটুয়াখালী উপকূল দিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে আশেপাশের প্রায় সব জেলাতেই ঝড়ের ঝাপটা লেগেছে বেশ ভালোই। এতে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবে গেছে মাছের ঘের, ভেঙে গেছে নদীর বাঁধ, আউশ ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎএর খুটি ভেঙে গেছে,গাছপালা উপড়ে গেছে, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

 

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। তিনটা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় পাচ লাখ টাকা দরাদ্দ দেওয়ার পাশাপাশি শুকনা খাবার পাঠানো হয়েছে। বরগুনা ও পটুয়াখালী এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে মোবাইল, ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে৷ বরিশালে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল দিন ভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।

 

বাগেরহাটে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল থেকে জেলার কোথাও বিদ্যুৎ ছিলো না। লক্ষিপুরের বিভিন্ন চর এলাকা পাচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজারে বেশ কয়েকটি বিশাল কার্গো জাহাজ ভেসে এসেছে। ভেসে আসা জাহাজ দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে। ঘূর্নিঝড় সিত্রাং এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট