1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় বিনা ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন পাশা কাবিল উদ্দিন কাফি  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

সিংড়ায় বিনা ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন পাশা কাবিল উদ্দিন কাফি 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………………………….

নাটোরের সিংড়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা। গতকাল মঙ্গলবার (২৩এপ্রিল) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এই ঘোষণা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ৮ মে প্রথম ধাপে নাটোরের সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। তবে ভাইস চেয়ারম্যান পদে নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করায় দেলোয়ার হোসেন পাশা ও তার দুই ভাইকে অপহরণ ও মারধর করে বাড়ির কাছাকাছি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দেলোয়ারের ভাই মুজিবুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা করেন।

সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের সহযোগীরা অপহরণ ও মারধরের ঘটনার সঙ্গে জড়িত। অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটির মালিক রুবেল। সেই সঙ্গে গ্রেপ্তার দু’জন আসামির একজন ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকার করেন যে, রুবেলের নির্দেশেই তারা এ কর্মকাণ্ড ঘটিয়েছিলেন।

এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং উপজেলা আওয়ামী লীগ ও প্রতিমন্ত্রীর নির্দেশে তাঁর প্রার্থীরা প্রত্যাহার করে নেন। ফলে একক প্রার্থী হিসাবে দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট